দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলায় গতকাল বেসিক ব্যাংকের ৬৯তম শাখা উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক আফরোজা গুলনাহার। উপস্থিত ছিলেন প্রফেসর ডা. এম. আমজাদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আহম্মদ হোসেন
০০০০
আসন্ন রিহ্যাব মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্টল বরাদ্দ সম্পন্ন হয়েছে। রিহ্যাব মেলায় এ বছর ২০২টি স্টল থাকছে। শনিবার স্টল বরাদ্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ। স্টল বরাদ্দ অনুষ্ঠান পরিচালনা করেন রিহ্যাব পরিচালক এবং রিহ্যাব ফেয়ার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শাকিল কামাল চৌধুরী
০০০০০
সম্প্রতি স্ট্যান্ডার্ড ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত এক দিনব্যাপী “বাণিজ্য-ভিত্তিক মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ” শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মোতালেব হোসেন। বিএফআইইউয়ের যুগ্ম পরিচালক মো. খাইরুল এনাম কর্মশালার প্রধান বক্তা ছিলেন। এতে ব্যাংকের এন্টি মানিলন্ডারিং বিভাগের প্রধান মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন
০০০০০
সম্প্রতি ট্রাস্ট ব্যাংক টি-ক্যাশের মাধ্যমে টিউশন ফি সংগ্রহ এবং অন্যান্য আর্থিক সেবা প্রদানের জন্য বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের (বিইউপি) সঙ্গে একটি সমোঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। ট্রাষ্ট ব্যাংকের বিজনেস হেড আহসান জামান চৌধুরী এবং বিইউপির কোষাধ্যক্ষ এয়ার কমোডর মুহাম্মদ বেলাল চুক্তিতে স্বাক্ষর করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফারুক মঈনউদ্দীন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
