সরকারি চাকরিজীবীদের ৫% সুদে গৃহ নির্মাণ ঋণ বিতরণ শুরু করল রূপালী ব্যাংক

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ২১:৪০

সরকারি কর্মচারীদের আবাসন সমস্যা সমাধানে সরকার ঘোষিত পরিপত্র মোতাবেক রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংক লিমিটেড সর্বপ্রথম ঋণ বিতরণ কার্যক্রম শুরু করেছে। গতকাল রবিবার ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখার মাধ্যমে কৃষি মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি মো. আল মামুনের অনুকূলে ঋণের চূড়ান্ত অনুমোদন প্রদানের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু করল ব্যাংকটি। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. আতাউর রহমান প্রধান ঋণের পে-অর্ডার গ্রাহকের নিকট হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মো. মোরশেদ আলম খন্দকার, বেলায়েত হোসেন, জিএম মো. শফিকুল ইসলাম, মো. শওকত আলী, ডিজিএম মো. শাহেদুর রহমান ও শাখা ব্যবস্থাপক মো. ইলিয়াস হোসেন প্রমুখ। - প্রেস বিজ্ঞপ্তি