জামালপুরের বকশীগঞ্জ উপজেলা চত্বরের ভেতরে কিশোরীকে ধর্ষণের ঘটনায় রবিন মিয়া (২০) নামে এক নির্মাণ শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে বকশীগঞ্জ থানার পুলিশ ময়মনসিংহ শহর থেকে ওই যুবকে গ্রেফতার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া গ্রামের সেলিম মিয়ার ছেলে রবিন মিয়া বকশীগঞ্জ উপজেলা ক্যাম্পাসের ভেতরে আনসার ভিডিপির নতুন ভবন নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতে আসে। এই সুযোগে রবিন মিয়ার সঙ্গে ওই কিশোরীর পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শনিবার দিবাগত মধ্যরাতে নির্মাণাধীন ভবনে ডেকে নিয়ে বিয়ের প্রলোভন দিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে।
এ ব্যাপারে কিশোরীর বাবা বকশীগঞ্জ থানায় মামলা দায়েরের কয়েক ঘণ্টা পরেই রবিবার দিবাগত রাতেই ময়মনসিংহ শহর থেকে অভিযুক্ত রবিন মিয়াকে গ্রেফতার করে পুলিশ।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম সম্রাট জানান, রবিন মিয়াকে গ্রেফতার করা হয়েছে। কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য জামালপুর হাসপাতালে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এএএম
