কেরানীগঞ্জে চলছে সব ধরনের যানবাহন

আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ১৩:০২

সরকারের জারিকৃত লকডাউনের প্রথম দিনই ঢাকার কেরানীগঞ্জে জনসাধারণ মানছেনা নির্দেশনা। চলছে সিএনজি, বাসসহ সবধরনের গণপরিবহন। সামাজিক দূরত্ব মানার বালাই নেই। সিএনজি ও বাসে গাদাগাদি করে একসঙ্গে চলছে নারী-পুরুষ। 

সোমবার সকাল থেকে ঢাকার কেরানীগঞ্জের কদমতলী, হাসনাবাদ, তেঘরিয়া, খোলামুড়া ও রোহিতপুরসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে এমন চিত্র। র‌্যাব, পুলিশ ও ডিবিপুলিশসহ কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাঠপর্যায়ে কোনো তৎপরতা দেখা যায়নি। 

সচেতন মহলের অভিমত, সরকারের দেওয়া লকডাউন মানাতে প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা না রাখলে জনসাধারণকে লকডাউন মানানো যাবেনা। এতে করে আগামীতে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। এধরণের ঢিলেঢালা লকডাউন দিয়ে লাভ হবেনা। 

ইত্তেফাক/জেডএইচডি