কাশ্মিরে প্রথমবারের মতো ফ্যাশন শো

আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ১৮:১৮

প্রথা ভেঙে প্রথমবারের মতো ভারতের কাশ্মিরে অনুষ্ঠিত হলো ফ্যাশন শো। প্রদেশটির শ্রীনগরের শেহরি কাশ্মির ইন্টারন্যাশনাল হোটেলে 'দ্য কাশ্মির ফ্যাশন শো' নামে এটি অনুষ্ঠিত হয়। শনিবার (৩ এপ্রিল) এ খবর দিয়েছে ট্রান্স ওয়ার্ল্ড ইন্ডিয়া।

জম্মু-কাশ্মির ওয়ার্কার্স পার্টির সভাপতি মীর জুনায়েদ বলেন, রাজনীতিতে আমরা কুর্তা-পায়জামা এবং স্যুট পড়তেই অভ্যস্ত। তবে আমি অনুভব করেছি এই তরুণ ছেলেমেয়েরা কাশ্মিরে বাঁধাধরা নিয়ম ভাঙছে। হ্যাঁ, চ্যারিটি নিজের ঘর থেকেই শুরু করতে হয়। 

তিনি আরও বলেন, অনেক মানুষ অবাক হয়ে জিজ্ঞেস করতো কেনো আমি ছেঁড়া ক্যাজুয়াল জিন্স এবং ফুলহাতা টি-শার্ট পরি। এতদিন আমি কোনো উত্তর দিইনি। কিন্তু এখন থেকে আমি বলতে পারব যে এই শোয়ের তরুণ শিল্পীদের প্রতি সম্মান প্রদর্শনের একটি চিহ্ন আমার এই পোশাক।

ফ্যাশন শোতে তালিকাভুক্ত পারফর্মারদের মধ্যে বাছাইকৃত ২৫ জন ফাইনালে অংশগ্রহণ করেন। উপস্থিত প্রধান অতিথি কাশ্মিরের বিভাগীয় কমিশনার পানদুরান কে পল এর সামনে পারফর্মাররা সাহসীভাবে নিজেদের মডেলিং দক্ষতা তুলে ধরেন।

ইত্তেফাক/এসএ