মিরাজুল ইসলাম, প্রভাষক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
জীবনের জন্য পানি
১. কী ছাড়া জীব বেঁচে থাকতে পারি না?
উ: পানি।
২. মানুষের তৈরি কয়েকটি পানির উেসর নাম লেখ।
উ:দিঘি, পুকুর. কূপ, নলকূপ ইত্যাদি।
৩. পানির প্রাকৃতিক উত্সগুলো কী কী?
উ:বৃষ্টি, নদী, সমুদ্র ইত্যাদি।
৪. কাদের জন্য পানি অত্যন্ত প্রয়োজনীয়?
উ:জীবের।
৫. উদ্ভিদের বেঁচে থাকার জন্য কী প্রয়োজন?
উ:পানি।
৬. উদ্ভিদের দেহে কত ভাগ পানি আছে?
উ:৯০ ভাগ।
৭. খাদ্য তৈরিতে উদ্ভিদ কী ব্যবহার করে?
উ:পানি।
৮. উদ্ভিদের পানি প্রয়োজন কেন?
উ:মাটি থেকে পুষ্টি উপাদান সংগ্রহ ও বিভিন্ন অংশে পরিবহনের জন্য ।
৯. কী ছাড়া উদ্ভিদ মাটি থেকে পুষ্টি উপাদান শোষণ করতে পারে না?
উ:পানি।
১০. প্রচণ্ড গরমে পানি উদ্ভিদের দেহ কী করে?
উ:শীতল।
১১. বেঁচে থাকার জন্য প্রাণীদের কী প্রয়োজন?
উ:পানি।
১২. মানবদেহের কত ভাগ পানি?
উ:৬০-৭০ ভাগ।
১৩. কী ছাড়া কোন প্রাণীই বেঁচে থাকতে পারে না?
উ:পানি।
১৪. কী আমাদের দেহের খাবার পরিপাকে সাহায্য করে?
উ:পানি।
