স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
বাংলাদেশ রেলওয়ের বার্ষিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় পাকশী রেলওয়ে দল চ্যাম্পিয়ন হয়েছে। দুইদিনের এই প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে সদর পশ্চিম দল। পাকশী লাভ করেছে ৫টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৮টি ব্রোঞ্জ পদক। অন্যদিকে সদর পশ্চিমের অর্জন ৪টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ পদক। এছাড়া রেলওয়ের দ্রুততম মানব হয়েছেন পাহাড়তলী দলের ক্রীড়াবিদ আরিফুল ইসলাম। ১০০ মিটার স্প্রিন্টে দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেন যথাক্রমে সদর পশ্চিমের ক্রীড়াবিদ আরিফুল হক ও পাকশীর ক্রীড়াবিদ নিয়ামুল হাসান সোহাগ।
গতকাল রবিবার রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে দুই দিনের প্রতিযোগিতা শেষে রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
রেল বিভাগের ৮টি দলের ১২৫ জন ক্রীড়াবিদ প্রতিযোগিতার ১১টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেন।
