ভবিষ্যতের জন্য জুডো প্রতিযোগিতা

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ২১:৫৪

বাংলাদেশস্থ জাপান দূতাবাস ও বাংলাদেশ জুডো ফেডারেশেনের যৌথ আয়োজনে ‘স্পোর্ট ফর টুমরো জুডো চ্যাম্পিয়নশীপ-২০১৯’ ঢাকার মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। আনন্দ-উদ্দীপনায় আয়োজিত মহিলা জুডো খেলোয়াড়দের এ চ্যাম্পিয়নশীপে জুনিয়র ও সিনিয়র গ্রুপে ঢাকা ছাড়াও বরিশাল, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, শেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ ও যশোর জেলার ২১টি ক্রীড়া সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ও জুডো ক্লাবের ১০৯ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন ।

জুডো ১৯৬৪ সাল থেকে অলিম্পিক গেমসে অন্তর্ভুক্ত হয়ে আসছে। উল্লেখ্য, ২০২০ সালে অনুষ্ঠিতব্য টোকিও গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের আয়োজক হিসাবে জাপান সরকার ‘স্পোর্ট ফর টুমরো’ প্রকল্পের মাধ্যমে ১০০টিরও বেশি দেশের  প্রায় ১ কোটি মানুষের মাঝে ক্রীড়া ক্ষেত্রে নানা ধরনের সহযোগিতামূলক ভূমিকা পালন করে আসছে। জাপানের সেই কার্যক্রমের ধারাবাহিকতায় বাংলাদেশের মহিলা জুডো খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধি ও উত্সাহ প্রদানের লক্ষ্যে এই চ্যাম্পিয়নশীপ আয়োজিত হয়েছে ।