খ্রিস্টানদের জুবলি উত্সব সমাপ্ত

আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ২২:০৫

নালিতাবাড়ীর সীমান্তবর্তী গারো পাহাড়ের বারমারী সাধু লিও’র খ্রিস্টান ধর্মপল্লীতে প্রতিষ্ঠিত বারমারী মিশনের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর দুই দিনব্যাপী জুবলি উত্সব বৃহস্পতিবার সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে সমাপ্ত হয়েছে।

সাপ্তির দিন গারো পাহাড়ে গিয়ে দেখা গেছে, ৭৫টি মোমবাতি জ্বালিয়ে উপস্থিত শত শত খ্রিস্টভক্ত প্রার্থনা করছেন। প্রার্থনা শেষে রেভারেন্ট ফাদার মনিন্দ্র এম চিরানের সভাপতিত্বে শুরু হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ খ্রিস্টধর্ম প্রদেশের বিশপ পনেন পৌল কুবি সিএসি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান মি. লুইস নেংমিনজ, রেভারেন্ট ফাদার শিমন হাচ্ছা, ফাদার ফিদেলিস নেংমিনজা ও সাইলেশিয়া সম্প্রদায়ের প্রভেশিয়ান সিস্টার লুদমেরী। এ সময় বক্তারা সাধু লিও’র ধর্মপল্লী প্রতিষ্ঠার ৭৫ বছরের নানা কাহিনী তুলে ধরে স্মৃতি চারণ করেন।

এর আগে বুধবার জুবলি উত্সব উদ্বোধন করেন বিশপ পনেন পৌল কুবি সিএসসি।

উল্লেখ্য, এদেশে খ্রিস্টধর্ম প্রচারের জন্য ১৯৪২ সালে তত্কালীন খ্রিস্টভক্তরা বারমারীতে সাধু লিও’র নামে এ খ্রিস্টান ধর্মপল্লী প্রতিষ্ঠা করেন।