ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ ও প্রতারণা মামলার শুনানি শুরু হয়েছে। গতকাল তিনি আদালতেও উপস্থিত ছিলেন। কালো স্যুট ও কালো মাস্ক পরে আদালতে হাজির হন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। প্রসিকিউটর লিয়াত বেন আরি শুনানিতে বলেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু ক্ষমতার অপব্যবহার করেছেন। তিনি দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন করেছেন। তার বিরুদ্ধে যখন আদালতে এই শুনানি চলছিল তখন প্রেসিডেন্ট রিউভেন রিভলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছেন আগামী ২৩ মার্চের নির্বাচনের পর নেতৃত্বে কে আসবেন সেই বিষয়ে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু বরাবরই তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।—আলজাজিরা
