জবি সংবাদদাতা
মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতা এবং কাক কমিউনিকেশনের উদ্যোগে ‘সংঘাত নয় সমপ্রীতি’ শীর্ষক আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১২টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন চত্বরে এই আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন চারুকলা বিভাগের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আলপ্তগীন। এতে চারুকলা বিভাগের ২৫ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা চিত্রাংকনের মধ্যদিয়ে সমপ্রীতির বার্তা তুলে ধরেন। ব্যাপক উত্সাহ-উদ্দীপনার মধ্যদিয়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. বজলুর রশিদ খান, প্রভাষক মোঃ মাঈনুদ্দীন এবং কাক কমিউনিকেশনের কর্ণধার জাহিদুল ইসলাম সজীব।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বক্তব্যে আর্ট ক্যাম্পের আয়োজকদের অভিনন্দন জানিয়ে অধ্যাপক আলপ্তগীন বলেন, এ ধরনের কর্মকাণ্ড আমাদের ক্যাম্পাসে আরো বেশি করে হলে শিক্ষার্থীরা আরো বেশি মননশীল কাজে সম্পৃক্ত হওয়ার সুযোগ পাবে।
০
