বেগম আখতারুন্নাহার বেবীর আজ ২৯তম মৃত্যুবার্ষিকী

আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ২২:৩০

আজ ৭ এপ্রিল বুধবার দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার জ্যেষ্ঠ কন্যা ও দৈনিক ইত্তেফাকের মহিলা অঙ্গন পাতার সম্পাদিকা এবং অন্যতম পরিচালক বেগম আখতারুন্নাহার বেবীর ২৯তম মৃত্যুবার্ষিকী। মরহুমার আত্মার মাগফেরাত কামনায় তার পরিবারবর্গ আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের নিকট দোয়া চেয়েছেন।