বেরোবি প্রতিনিধি
দৈনিক ইত্তেফাকে সংবাদ প্রকাশের পর অবশেষে খুলে দেওয়া হলো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ মুখতার ইলাহী হলের ডাইনিং। ২৪ দিন পর গতকাল রবিবার দুপুর থেকে হলের ডাইনিং চালু করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হলের প্রভোস্ট (চলতি দায়িত্ব) ফেরদৌস রহমান।
হলে অবস্থানরত শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন পরে হলেও হলের ডাইনিং খুলে দেওয়া হয়েছে। এজন্য কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান তারা।
