ঢাকাস্থ ভিটাবাড়ীয়া বন্ধু পরিষদের আয়োজনে শনিবার সাভারের আমিন বাজার মধুমতি মডেল টাউন করিম পল্লীতে এক বনভোজন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক ইত্তেফাক সম্পাদক ও পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য তাসমিমা হোসেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভিটাবাড়ীয়া বন্ধু পরিষদের সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান খাঁন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন খাঁন, ভিটাবাড়ীয়া ইউপি চেয়ারম্যান খাঁন মো. এনামুল করিম (পান্না), অ্যাডভোকেট সৈয়দ আহম্মাদ গাজী, মো. খালেক খাঁন, মো. খলিলুর রহমান খলিলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। —প্রেস বিজ্ঞপ্তি
