গতকাল রবিবার আজিমপুর অগ্রণী স্কুল এন্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠানে একদল ছাত্রী গান ও নৃত্য পরিবেশন করে। তাদের সুন্দর পরিবেশনা অতিথি, শিক্ষক ও ছাত্রীদের মুগ্ধ করে তোলে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ রেজাউজ্জামান ভুঁইয়া। এর আগে প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন ঢাকা-৭ আসনের এমপি হাজী মোহাম্মদ সেলিম। উপস্থিত ছিলেন লালবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান জামালসহ দলীয় নেতৃবৃন্দ —ইত্তেফাক