গোপালগঞ্জে নবান্ন উত্সব করেছে জেলা শিল্পকলা একাডেমি। গত বৃহস্পতিবার বিকেলে শিল্পকলা একাডেমি চত্বরে এ উত্সবের আয়োজন করা হয়। নবান্ন উত্সবে জেলা শিল্পকলা একাডেমির শিল্পী ও কলাকুশলীরা সংগীত, নৃত্য পরিবেশন করে আবহমান বাংলার চিরায়ত সংস্কৃতি ফুটিয়ে তোলেন। তাদের শিল্পকর্মে হেমন্তের সন্ধ্যায় দর্শক মুগ্ধ হয়ে ওঠেন। পরে পিঠা-পুলি দিয়ে আগত অতিথিদের আপ্যায়ন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার। উত্সব শেষে জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খোন্দকার এহিয়া খালেদ সমাপনী বক্তব্য রাখেন।
