সোহাগ খানের প্রথম গান ‘দেবদাস’ ইতিমধ্যে সাড়া ফেলেছে। সম্প্রতি আইচ সং’র ইউটিউব চ্যানেলে প্রকাশিত এই গান নিয়ে নেট দুনিয়ায় মানুষের ভালো ভালো মন্তব্য লক্ষ্য করা যাচ্ছে।
‘দেবদাস’ গানটি লিখেছেন ও সুর করেছেন শিল্পী নিজেই। সংগীত পরিচালনা করেছেন সন্তোষ কুমার।
‘দেবদাস’ গান প্রসঙ্গে গায়ক সোহাগ খান বলেন, ‘ছোটবেলা থেকেই গান আমার স্বপ্ন ছিল গান প্রকাশ করার। সময়, সুযোগ ও নানা সমস্যার কারণে তা হয়ে উঠছিল না। পরে গীতিকার প্রমীর দাসের কল্যাণে আমার গান করার সুযোগ হয়। তিনিই আমাকে সুযোগ করে দিয়েছেন দেশবরেণ্য গীতিকার অনুরূপ আইচের ইউটিউব চ্যানেল ‘আইচ সং’ থেকে গান বের করার। আমার এই গানে ভালো সাড়া পাচ্ছি। নতুন শিল্পী হিসেবে প্রথম গান রিলিজের পর থেকে সবার কাছ থেকে এত দ্রুত ভালো ভালো কমেন্ট পাব, সেটা ভাবিনি।’
অন্যদিকে আইচ সং’র পক্ষ থেকে অনুরূপ আইচ বলেন, ‘গান নিয়ে সোহাগ খানের মধ্যে প্রচন্ড ভালোবাসা দেখে আমি সচেষ্ট হয়েছি তার স্বপ্ন পূরণ করতে। আমার বিশ্বাস, ভবিষ্যতে সোহাগ গায়ক হিসেবে তার স্বপ্নপূরণ করতে পারবে।’
০
