ডিইউএমসিজেএএ’র নতুন কমিটি গঠন

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ২২:৩৭

ঢাকা  বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিইউএমসিজেএএ) সভাপতি পদে স্বপন কুমার দাস ও সাধারণ সম্পাদক পদে সাবরিনা সুলতানা চৌধুরী নির্বাচিত হয়েছেন। গত শনিবার ৯ম বার্ষিক সাধারণ সভায় ২০১৯-২০২০ মেয়াদের জন্য ৪১ সদদ্যের নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটির অন্য কর্মকর্তারা হলেন সহ-সভাপতি: নার্গিস বেগম মিনি, ফরিদা ইয়াসমিন, কাজী মোয়াজ্জেম হোসেন, ড. মো. কামালউদ্দিন জসিম, যুগ্ম-সাধারণ সম্পাদক: মীর আত্ত্বাকী মাসরুরুজ্জামান রনি, মাহমুদ মেনন খান, আহমেদ পিপুল, শারমীন ইফফাত শামস (তুলি), জেসমিন জাহান মুন, সহকারী সাধারণ সম্পাদক: জোনায়েদ আহমেদ হালিম, জিনাত শারমীন, আনোয়ার হোসেন মজুমদার, সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন মাহমুদ চৌধুরী, কোষাধ্যক্ষ তারিকুল ইসলাম খান রবিন, প্রকাশনা সম্পাদক সুজন মাহমুদ, দফতর সম্পাদক আসাদুজ্জামান কাজল, সাংস্কৃতিক সম্পাদক সাহস মোস্তাফিজ, যোগাযোগ সম্পাদক আনোয়ারুল আজিম। -প্রেস বিজ্ঞপ্তি