চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা নূরুল আলম চৌধুরীর ইন্তেকাল

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ২২:৩৭

চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক সংসদ সদস্য ও রাষ্ট্রদূত মুক্তিযোদ্ধা নূরুল আলম চৌধুরী (৭৪) গতকাল রবিবার ভোর ৫টা ১৫ মিনিটে নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী এবং রাজনৈতিক সহকর্মী রেখে যান।

উত্তর জেলা আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সোমবার সকাল ১০টায় নগরীর জমিয়াতুল ফালাহ্ জাতীয় মসজিদ প্রাঙ্গণে মরহুমের ১ম নামাজে জানাজা, বেলা ২টায় ফটিকছড়ি কলেজ মাঠে ২য় নামাজে জানাজা ও বিকাল ৪টায় লেলাং গোপাল ঘাটাস্থ নিজ গ্রামে তৃতীয় দফায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গন ও সর্বমহলে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, সিটি মেয়র ও নগর আওয়ামী লীগ সধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন প্রমুখ।