এ কে এম ফরিদ উদ্দিন আহম্মেদ
আজ ২৮ জানুয়ারি মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ রাইফেলস (বর্তমান বর্ডার গার্ড বাংলা-দেশ)-এর সাবেক উপ-সহকারী পরিচালক মরহুম একেএম ফরিদ উদ্দিন আহম্মেদ-এর ১৪তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মরহুমের ১১৬৩/এ, খিলগাঁও চৌধুরীপাড়া আবাসিক এলাকার বাসভবনে কোরআন তেলাওয়াত, গরীব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ এবং স্থানীয় নূর মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে। মরহুমের পরিবারবর্গ তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করার জন্য সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, প্রতিবেশী ও শুভাকাঙ্খীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।
