ফাতেমা মবিন চৌধুরী
ক্যান্সারে আক্রান্ত ফাতেমা মবিন চৌধুরী ৭৬ বছর বয়সে গত শনিবার দিবাগত রাত একটায় বনানীর বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে... রাজিউন)। মরহুমার স্বামী প্রকৌশলী মবিন চৌধুরী ১৯৯২ সালে পানি উন্নয়ন বোর্ডের সদস্য হিসেবে অবসরে যান। তাদের দুই ছেলে। একজন প্রকৌশলী হিসেবে যুক্তরাষ্ট্রে, অন্যজন বাণিজ্য পরামর্শক হিসেবে কানাডায় প্রবাসী। গতকাল রবিবার বিকালে নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে ফাতেমা মবিন চৌধুরীকে দাফন করা হয়।
প্রধানমন্ত্রীর বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর বড় বোন ফাতেমা মবিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
আবদুল আজিজ
বাজিতপুর রাজ্জাকুন্নেছা সরকারি স্কুল এ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. খাইরুল হাসান কাউসারের পিতা মো. আবদুল আজিজ (৮০) শনিবার (২৬ জানুয়ারি) রাতে তাতারকান্দা গ্রামে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। মো. আবদুল আজিজ স্ত্রী, চার ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. আফজাল হোসেন, উপজেলা চেয়ারম্যান ছারওয়ার আলম শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
সোনিয়া চৌধুরী
এনসিসি ব্যাংক লিঃ এর মানবসম্পদ বিভাগের প্রধান জে এইচ শাহেদীর সহধর্মিণী সোনিয়া চৌধুরী গত ১৬ জানুয়ারি দুপুরে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত নিজ বাসগৃহে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ... ... রাজিউন)। তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে যান। একইদিন বাদ এশা নামাজে জানাজা শেষে তাঁকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।
