স্বপন ধর
বোশেখ এলেই মনে পড়ে
বিশ্বকবির গান
এসো বৈশাখ এসো এসো
মন মাতানো তান।
আসলো বোশেখ দারুণ বেগে
কালবোশেখি ঝড়ে
শুকনো পাতা কবেই গেছে
পাতারই মর্মরে
আম ধরেছে জাম ও কাঁঠাল
বোঁটায় থোকা থোকা
গ্রীষ্মের এমন দৃশ্যে আকুল
পাড়ার খুকুখোকা।
শুকনো নদী উদাস হাওয়া
মেলায় হৈ হৈ ডাক
বাংলা জুড়ে আসছে তেড়ে
পহেলা বৈশাখ।
