বঙ্গোপসাগর

আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ২১:২৭

চৌধুরী ফেরদৌস

 

মিথ্যা যখন সমাচ্ছন্ন, জালিকা নালিকাগুলোয় টইটম্বুর অমারাত আর পক্ষ-বিপক্ষ নেশাচুর আরামে-আয়েশে ভাগেযোগে। ছড়ানো-ছিটানো নীল-কালো-জংলিছাপ-খাকি, এমনকি সুশীল সব উপরি চিবুচ্ছে...

 

এ-রকমই দুর্দিনে অবশেষে এক প্রার্থনা দিবসে ভেঙে গেল ত্রিকাল ভবনের বাঁধ এবং বেরিয়ে পড়ল স্রোত সফেদ ফেনিল দুর্মর শহর-নগর-গঞ্জ-অলি-গলি-প্রত্যন্ত পল্লিতে। ভেসে গেল জনপদ জুড়ে জেঁকে বসা যত প্রেত-ছায়া।

 

এখানে বঙ্গোপসাগর ছিল, বঙ্গোপসাগরই তো আছে। শুধু বিপুল বিশাল জলরাশি। কোনো টুশব্দ নেই, গুনগুন জনগুঞ্জরণ ছাড়া...