পাইকগাছা (খুলনা) সংবাদদাতা
যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাইকগাছা উপজেলা ও পৌরসভার সাবেক ছাত্রলীগ ফোরামের আয়োজনে আনন্দ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
গত বৃহস্পতিবার বিকালে পৌর জিরো পয়েন্ট থেকে এক আনন্দ র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বাজার জিরো পয়েন্টে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট শেখ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি জি এম মিজানুর রহমান মিজানের পরিচালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আনোয়ার ইকবাল মন্টু ও শেখ বেনজীর আহম্মেদ বাচ্চু, যুবলীগ নেতা শেখ আতাউর রহমান, শ্রমিক নেতা শেখ জাহিদুল ইসলাম, শেখ মিথুন মধু, শাহাজান কবির, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মফিজুল ইসলাম, সাবেক ছাত্রনেতা সঞ্জয় মজুমদার, মৃন্ময় মণ্ডল, অখিল কুমার মণ্ডল, শরিফুল ইসলাম লিটন, মোঃ শিবলী সাদিক, মোঃ আসানুর রহমান, খন্দকার মিজানুর রহমান, নিত্যানন্দ দাশ, ইমরান হোসেন প্রিন্স, মোঃ শিমুল গাজী, জয়দেব মণ্ডল, সুমন মণ্ডল, মোঃ মহাসিন রেজা, আয়ুব আলী মিঠু, মোঃ শাহীনুর রহমান, মোঃ গোলাম রসুল, রামকৃষ্ণ বাছাড়, মোঃ মিন্টু মিস্ত্রী, মোঃ রেজাউল ইসলাম প্রমুখ।
