নারী সেজে ভোট দিতে গিয়ে যুবক আটক, দুই বছরের কারাদণ্ড

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ২৩:০২

গাইবান্ধা-৩ আসনের নির্বাচনে সাদুল্লাপুরের কান্তনগর বিনয় ভূষণ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দে  রওশন আলম মন্ডল (৪০) নামে এক যুবক বোরকা পরে নারী সেজে ভোট দিতে গিয়ে কেন্দে  দায়িত্বরত পুলিশের কাছে ধরা পড়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রমেশ কুমার দাগা তাকে দুই বছরের কারাদণ্ডাদেশ দেন। রওশন আলম উপজেলার দামোদরপুর ইউনিয়নের মধ্যভাঙ্গামোড় গ্রামের আব্দুল বাকী মন্ডলের ছেলে এবং ওই কেন্দে র (কান্তনগর বিনয় ভূষণ উচ্চ বিদ্যালয়) পরিচালনা কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।

তবে সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ সাহারিয়া খান বলেছেন, রওশন আলম জাসদ করতেন। সম্প্রতি তিনি আওয়ামী লীগে যোগদান করেছেন। বিষয়টি তাই মায়ের চেয়ে মাসীর দরদ বেশি মনে হচ্ছে। মূলত ঘটনাটি জাসদ প্রার্থীর ষড়যন্ত্রেরই একটি অংশ।  সাদুল্লাপুর থানার ওসি আরশেদুল হক জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঐক্যফন্ট জাপা (জাফর) প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত থাকা গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের নির্বাচন রবিবার কড়া নিরাপত্তায় নিরপেক্ষ ও শান্তিপুর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ নির্বাচন চলাকালীন সময় রওশন নারী সেজে ওই কেন্দে  ভোট দিতে যান। এসময় দায়িত্বরত প্রতিপক্ষ প্রার্থীদের পোলিং এজেন্টরা টের পেয়ে পুলিশকে জানায়। পুলিশ তাকে আটক করে নির্বাচনী দায়িত্বে থাকা ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।