পিরোজপুরের ইন্দুরকানীর পত্তাশীতে জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুর রোগ মুক্তিতে শোকরানা দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
পত্তাশী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের আয়োজনে শুক্রবার (৯ এপ্রিল) আসরের নামাজের পরে পত্তাশী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দোয়া অনুষ্ঠিত হয়। আনোয়ার হোসেন মঞ্জুর পূর্ণ সুস্থতা ও তাঁর দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা এসাহাক আলী।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টি জেপির সদস্য সচিব মো. শাহিন হাওলাদার, উপজেলা জেপির সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মঞ্জু, আওয়ামীলীগ নেতা বেলায়েত হোসেন, স্থানীয় সমাজ সেবক রফিকুল ইসলাম পান্নু, উপজেলা জেপির যুগ্ম আহবায়ক শহিদুল আলম দোদুল, কাওছার উদ্দিন আহমেদ দুলাল, মনিরুজ্জামান রানা, বালিপাড়া ইউনিয়ন জেপি নেতা মোয়াজ্জেম হোসেন, পত্তাশী ইউনিয়ন জেপির সভাপতি এনামুল কবির, আওয়ামীলীগ নেতা নাসির উদ্দিন টুকু, ইন্দুরকানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহাদুল ইসলাম শিমুল, যুব সংহতির সভাপতি মজনু হোসেন রনি, স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান লাভলু, ছাত্র সমাজের সভাপতি আক্তারুজ্জামান প্রমুখ।
ইত্তেফাক/এনএ
