বাংলাদেশ বর্ডার গার্ড-বিজিবি সদস্যরা জীবননগরের মুক্তিযোদ্ধা সড়কে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হুন্ডির টাকাসহ যুবলীগের এক নেতাকে আটক করেছে। গতকাল রবিবার বেলা সাড়ে ১১টার দিকে মেদিনীপুর সীমান্ত ফাঁড়ি বিজিবির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন বলে জানা গেছে। আটক সেকেন্দার আলী উপজেলার সীমান্ত ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। সে একই উপজেলার গোয়ালপাড়ার বাসিন্দা।
উদ্ধারকৃত টাকার অংক ৯ লাখ ৬০ হাজার অথবা ২০ লাখ হতে পারে বলে একটি অসমর্থিত সূত্র জানিয়েছে। এ ব্যাপারে বিজিবির পক্ষ হতে আনুষ্ঠানিক কোনো বক্তব্য না পাওয়ায় উদ্ধারকৃত টাকার প্রকৃত অংক জানা সম্ভব হয়নি।
জীবননগর থানার অফিসার ইনচার্জ শেখ গনি মিয়া জানান, হুন্ডির টাকাসহ সেকেন্দার বিজিবির হাতে আটক হয়েছে এমন মেসেজ আমি পেয়েছি। তবে তার নিকট থেকে কত টাকা উদ্ধার হয়েছে তার প্রকৃত তথ্য এখনো পাইনি।
উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস সালাম ইশা জানান, সেকেন্দার আলীর ব্যাপারে দলীয় ফোরামে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
০
