মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা
বৃহস্পতিবার রাতে মধুখালীতে ৩০ হাজার মার্কিন ডলারসহ ডলার পাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সে হচ্ছে সাতক্ষীরার কলরোয়া উপজেলার মো. আফসার কবিরাজ(৪০)।
মধুখালী থানার ওসি (তদন্ত) মো. সাইফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মধুখালী থানা পুলিশের উপ-পরিদর্শক মো. হাবীবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঢাকা-খুলনা মহাসড়কের কামারখালী টোল প্লাজা এলাকায় ঢাকাগামী এসপি গোল্ডেন লাইন যাত্রীবাহী পরিবহনে তল্লাশি চালায়। এ সময় ৩০ হাজার মার্কিন ডলারসহ ডলার পাচারকারী চক্রের ওই সদস্যকে গ্রেফতার করে। এ ব্যাপারে নিয়মিত মামলা করা হয়েছে। ম্যানেজার নুরুজ্জামান খোশনাবীশ, ডায়াবেটিক হাসপাতালের সভাপতি মো. মকলেছার রহমান মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।
