মাদারীপুরে কালকিনিতে নিখোঁজের ৪ দিন পর স্বামী-স্ত্রীর হাত-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১২টার দিকে উপজেলার কালকিনি আলীনগর ইউনিয়নের কোলচরী স্বস্থাল এলাকার একটি খাল থেকে মোয়াজ্জেম সরদার (৪৮) ও মোকসেদা বেগম (৩৮) এর লাশ উদ্ধার করা হয়।
আলীনগর ইউনিয়ন পরিষদের সদস্য নান্নু বেপারী জানান, গত সোমবার (৫ এপ্রিল) দিবাগত রাত থেকে নিখোঁজ হন মোয়াজ্জেম সরদার ও মোকসেদা বেগম। এরপর আজ তাদের হাত-পা বাঁধা অবস্থায় খাল থেকে লাশ উদ্ধার করা হলো।
এ বিষয়ে, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আশফাক জানান, কালকিনি থানার আলীনগর ইউনিয়নের কোলচরী স্বস্থাল থেকে দুটি লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা গত সোমবার (৫ এপ্রিল) দিবাগত রাত থেকে নিখোঁজ ছিল। নিহতের জামাই ইমরান বাদী হয়ে গত বুধবার (৭ এপ্রিল) কালকিনি থানায় স্বামী-স্ত্রী নিখোঁজের বিষয়ে একটি মামলা দায়ের করেন। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করছি।
ইত্তেফাক/এনএ
