মার্কিন যুক্তরাষ্ট্রের অবকাঠামো উন্নয়নে ২.৬ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা আন্তর্জাতিক পুঁজিবাজারকে চাঙ্গা করে তুলেছে। এ ঘোষণার পর ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ও চীনের মুদ্রার দাম এবং বন্ড মার্কেটে চাহিদা বেড়েছে ফলে গত সপ্তাহে বিশ্ব পুঁজিবাজারের সূচক রেকর্ড সর্বোচ্চ স্থানে উঠে আসে। চীনের মুদ্রার দাম বাড়ার কারণ হলো দেশটির সঙ্গে ইরান ও সৌদি আরবের জ্বালানি তেল সরবরাহসহ বিভিন্ন ইস্যুতে চুক্তি সম্পন্ন হয়েছে। এছাড়া চীন ও যুক্তরাষ্ট্রের অর্থনীতে ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিতও দিচ্ছে। প্রথমবারের মতো ওয়াল স্ট্রিট, এশিয়ান স্টক এবং ইউরোপিয়ান স্টক এক্সচেঞ্জে এমএসসিআই সূচক ৪৯টি দেশের মধ্যে সর্বোচ্চতে উঠে আসে।
