বশেমুরবিপ্রবি সংবাদদাতা
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বন্ধ ক্যাম্পাসে নির্বিচারে চলছে বৃক্ষ নিধন। শুক্রবার সরেজমিনে দেখা যায়, ইতিমধ্যে ছোট-বড় মিলিয়ে প্রায় অর্ধশতাধিক গাছ কাটা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী রথীন্দ্রনাথ বাপ্পি বলেন, প্রচণ্ড রোদে এ গাছগুলো আমাদের ছায়া দিতো। গ্রিন ভয়েস নামে পরিবেশবাদী সংগঠনের সভাপতি আলী আহসান বলেন, এভাবে বৃক্ষ নিধন মেনে নেওয়া যায় না। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব বলেন, যে গাছগুলো কাটা হয়েছে তা পরিকল্পনাহীনভাবে লাগানো হয়েছিল।
