ব্রাহ্মণবাড়িয়ায় ৪৮ ঘণ্টায় ৭৫ জনের করোনা শনাক্ত

আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ২১:৩৬

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় হঠাত্ বাড়তে শুরু করেছে করোনার প্রকোপ। প্রায় প্রতিদিনই হু হু করে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। গেল আট দিনে জেলায় ১৪৬ জনের করোনা শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। গত ৪৮ ঘণ্টায় জেলায় ৭৫ জনের করোনা শনাক্ত করা হয়েছে। ঢাকা থেকে আসা পিসিআর রিপোর্টে তাদের করোনা পজিটিভ আসে। 

সিভিল সার্জন ডাক্তার মো. একরাম উল্লাহ জানান, করোনা পরিস্থিতি মোকাবিলায় ব্রাহ্মণবাড়িয়া স্বাস্থ্য বিভাগ নিয়মিত কাজ করে যাচ্ছে। জেলায় করোনা আক্রান্ত ব্যক্তিদের সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যা সন্তোষজনক। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৪৯ জন।