সোনারগাঁওয়ে এমপি লিয়াকতকে সংবর্ধনা

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ০০:২৮

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকাকে গণ সংবর্ধনা দিয়েছেন সোনারগাঁও জনপ্রতিনিধি ঐক্য ফোরাম। নারায়ণগঞ্জ-৩ আসনে টানা দ্বিতীয়বার নির্বাচিত এমপি লিয়াকত হোসেন খোকাকে এ সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সোনারগাঁওয়ে সকল অসম্পূর্ণ কাজ এক বছরের মধ্যে সম্পূর্ণ করার ঘোষণা দেন এমপি খোকা।