মাদক বিরোধী অভিযানে গ্রেফতার সাত

আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ২২:০৮

ইত্তেফাক ডেস্ক

দেশের বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযানে সাতজন গ্রেফতার হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক সংবাদদাতারা।

বালিয়াকান্দি (রাজবাড়ী): বালিয়াকান্দি থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে জামালপুর ইউনিয়নের বেতেঙ্গা গ্রামের একটি মেহগনী বাগান থেকে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমল হুদা মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াকান্দি থানার এসআই মো. রেজাউল করিম, এএসআই সোহেল রানা ও এএসআই সাইফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স একটি মেহগনী বাগান থেকে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। পরে এএসআই সোহেল রানা বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে শুক্রবার সকালে রাজবাড়ী আদালতে সোপর্দ করেন।

আগৈলঝাড়া (বরিশাল): বৃহস্পতিবার রাতে আগৈলঝাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ একাধিক মামলার আসামিকে গ্রেফতার করেছে।

থানার ওসি মো. আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার চিহ্নিত মাদক ব্যবসায়ী হারুন সরদারকে ২২ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন এসআই জামাল হোসেন। এ ব্যাপারে এসআই জামাল হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

অন্যদিকে মাদারীপুর নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বড় বাশাইল গ্রামের শ্যামল বাড়ৈকে গ্রেফতার করেছে পুলিশ।

লালমোহন (ভোলা): বৃহস্পতিবার রাতে লালমোহনে ৩৫ পিস ইয়াবাসহ ইয়াবা বিক্রেতা সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ।

লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর জানান, সোহেল একজন পেশাদার ইয়াবা বিক্রেতা।

গোয়ালন্দ (রাজবাড়ী): গোয়ালন্দে ইয়াবাসহ রাজু শেখ নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার উত্তর দৌলতদিয়া সোহরাব মন্ডলপাড়া এলাকায় অভিযান চালায়।

গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, রাজু শেখ একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।