ফিলিপাইনের একটি দ্বীপের গির্জায় জোড়া বোমা বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৭৭ জন। গতকাল রবিবার জোলো দ্বীপের রোমান ক্যাথলিক গির্জায় হামলাটি চালানো হয়। ওই দ্বীপে জঙ্গি সংগঠন আবু সায়েফ গ্রুপ এবং অন্যান্য সশস্ত্র গ্রুপ সক্রিয় আছে। এর আগে পুলিশ ২৭ জন নিহত হওয়ার কথা জানিয়েছিল। প্রথম বোমাটি বিস্ফোরণের পর নিরাপত্তা বাহিনী যখন সেদিকে ব্যস্ত ছিল তখন গির্জার কাছেই আরেকটি বিস্ফোরণ ঘটে। যাজকরা জানিয়েছেন, প্রার্থনার সময়ই হামলা হয়। এতে ১৫ জন বেসামরিক নাগরিক এবং ৫ জন সৈন্য নিহত হয়েছেন। - আল-জাজিরা
