বিস্ফোরণে দগ্ধ মিরকাদিম পৌর মেয়রের স্ত্রীর মৃত্যু

আপডেট : ১০ এপ্রিল ২০২১, ১৫:২৮

মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভা মেয়রের বাড়িতে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ১২ জনের মধ্যে পৌর মেয়রের স্ত্রী কানন বেগম (৪০) মারা গেছেন। শনিবার দুপুর ১ টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আইসিইউ’তে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মেয়র আব্দুস সালামের স্ত্রী কানন বেগম শরীরের ৮০ ভাগ দগ্ধ অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউ’তে চিকিৎসাধীন ছিলেন। শনিবার দুপুর ১ টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

গত ৬ এপ্রিল বিস্ফোরণে মেয়রের দ্বিতীয় স্ত্রী, পৌর সচিব ও তিন কাউন্সিলসহ ১২জন দগ্ধ হন।

ইত্তেফাক/এএএম