‘মি টু মুভমেন্ট বাংলাদেশ’ মানববন্ধন কর্মসূচি পালন করেছে। কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা বলেছেন, লজ্জায়, ভয়ে মুখ লুকিয়ে রাখলে যৌন নিপীড়করা আরও অন্যায় করার সুযোগ পাবে। তাই নিপীড়িতদের মুখোশ খোলার সময় এসেছে। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এই মানবন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন। কর্মসূচিতে বক্তব্য রাখেন, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক, বাংলাদেশ উইমেন জার্নালিস্টস ফোরামের সভাপতি মমতাজ বিলকিস, বাংলাভিশনের বার্তা সম্পাদক শারমিন রিনভী, সাপ্তাহিক অপরাধ বিচিত্রার সাংবাদিক নাদিরা দিলরুবা, নারী সাংবাদিক সমিতির সভাপতি নাসিমা সোমা, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সৈয়দ শুক্কুর আলী শুভ, বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক উদিসা ইসলাম, গণজাগরণ মঞ্চের সংগঠক এফ এম শাহীন, বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট ফোরামের সহ-সভাপতি রোজি ফেরদৌস।
