ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেছেন, চুক্তিহীন ব্রেক্সিটের পর পরিস্থিতি অশান্ত হলে মার্শাল ল জারির বিধান আছে। কিন্তু সরকার সেদিকে মনোযোগ দিচ্ছে না। ব্রিটিশ মিডিয়া সানডে টাইমস নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, চুক্তিহীন ব্রেক্সিটের পর যদি বেসামরিক নাগরিকরা বিক্ষোভ করে এবং সহিংসতার সৃষ্টি হয় তাহলে পরিস্থিতি শান্ত করতে মার্শাল ল, কারফিউ এবং সেনাবাহিনীকে ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখছে সরকার। বিবিসির এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এটা আইনে থাকলেও বিষয়টি নির্দিষ্ট করে সরকার বিবেচনা করছে না। আগামী ২৯ মার্চের মধ্যে ব্রিটেনকে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যেতে হবে। কিন্তু থেরেসা মে’র সরকার এখনো বেরিয়ে যাওয়ার পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত আসতে পারেনি। - রয়টার্স
