জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবে তার দীর্ঘ শাসক জীবনে বারংবার আলোচনায় এসেছেন নানা কারণে। এবার নতুন আলোচনা তার ডলার ভর্তি ব্রিফকেস নিয়ে। রাষ্ট্রায়ত্ত্ব হেরাল্ডে প্রকাশিত তথ্য অনুযায়ী আদালতে দেয়া নথি থেকে জানা যায়, ২০১৬ সালে এসব ডলার নিজের গ্রামের বাড়িতে নিয়েছিলেন তখনকার প্রেসিডেন্ট মুগাবে। সেখানে তিনি স্যুটকেস ভর্তি ডলার তার এক আত্মীয়কে দিয়েছিলেন যিনি তার বাড়ি দেখাশোনা করতেন। আরেকজন সন্দেহভাজন তার বাড়ির পরিচ্ছন্ন কর্মী। আর পুরো অর্থ চুরি হয়েছে গত পহেলা ডিসেম্বর থেকে এ বছর জানুয়ারির শুরুর মধ্যে। তার আত্মীয়কে তিনি জিজ্ঞেস করেও এ বিষয়ে কোনো সদুত্তর পাননি। পরে মুগাবে আরেকজন কর্মীকে বিষয়টি দেখতে বলেন। এরপর যখন ব্রিফকেসটি পাওয়া গেলো তখন হেরাল্ডের রিপোর্ট অনুযায়ী মাত্র ৭৮ হাজার ডলার ছিলো। তবে আদালতে দুই ব্যক্তির নাম বলা হয়েছে যারা চুরিকৃত অর্থ তার গাড়ি, বাড়ি ও পশু ক্রয়ে ব্যয় করেছেন। -বিবিসি
