এই সময়ের ছড়া

মধ্যবিত্তের ছড়া

আপডেট : ১০ এপ্রিল ২০২১, ২০:৩৪

মোহাম্মদ আজহারুল হক

 

লকডাউনে বড়লোকের

কোনো চিন্তা নাই।

চেয়ে-চিন্তে খাবার জোটায়

গরিব-দুখীরাই।

 

কিন্তু যারা মধ্যবিত্ত

ভিন্ন তাদের ধাত—

লকডাউনে তারাই কাটায়

কষ্টে দিবস-রাত।