সুজানগরে নিচে নেমে গেছে ভূগর্ভস্থ পানির স্তর

আপডেট : ১০ এপ্রিল ২০২১, ২১:৫২

সুজানগর (পাবনা) সংবাদদাতা

সুজানগরে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় পানির সংকট দেখা দিয়েছে। মানিকহাট ইউপি সদস্য শামছুর রহমান বলেন, ‘ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় উপজেলার বেশির ভাগ টিউবওয়েল ও মোটরে পানি উঠছে না।’ কাকিয়ান গ্রামের আব্দুর রহমান বলেন, ‘প্রায় ২০ দিন হলো বিভিন্ন স্থানে টিউবওয়েলে পানি উঠছে না। উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় ভূগর্ভস্থ পানির স্তর অস্বাভাবিক নিচে নেমে যাওয়ায় উপজেলার অধিকাংশ টিউবওয়েলে পানি উঠছে না। বৃষ্টি না হওয়া পর্যন্ত পানি সংকট দূর হবে না।’