দৈনিক উত্তরার সম্পাদক মুহম্মদ মহসীনের মৃত্যু

আপডেট : ১০ এপ্রিল ২০২১, ২২:১৬

দিনাজপুর অফিস

উত্তরবঙ্গের প্রথম ও প্রাচীন সংবাদপত্র দৈনিক উত্তরার সম্পাদক অধ্যাপক মুহম্মদ মহসীন আর নেই। তিনি গত শুক্রবার সকালে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। তার বয়স হয়েছিল ৮০ বছর।

তিনি স্ত্রী, একপুত্র, এক কন্যা, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, অধ্যাপক মুহম্মদ মহসীন গত ৩ এপ্রিল সকালে দিনাজপুর শহরের রামনগরস্থ নিজ বাসভবনে হূদেরাগে আক্রান্ত হলে তাকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শুক্রবার বাদ জুমা রামনগর ঈদগাহ মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বেলা ৩টায় দিনাজপুর প্রেসক্লাব কমপ্লেক্সে দ্বিতীয় জানাজা এবং বাদ আসর সদর উপজেলার সিদকদারগঞ্জ হাটে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সিকদারগঞ্জে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।