নাটোরের লালপুর উপজেলায় বাসের ধাক্কায় আজিজুর রহমান (৪৬) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার ভোর ৬টার দিকে লালপুর-ঈশ্বরদী সড়কের লক্ষ্মীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
লালপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মাসুদ জানান, আজিজুর সাইকেলে করে ঈশ্বরদীতে গুড় বিক্রি করতে যাচ্ছিলেন। লালপুর-ঈশ্বরদী সড়কের লক্ষ্মীপুর এলাকায় পৌঁছালে একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরো পড়ুন : খেলেছেন মেসি, জিতেছে বার্সা
তিনি আরো জানান, লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আজিজুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মৃত মোহাম্মদ মণ্ডলের ছেলে।
ইত্তেফাক/ইউবি
