২৪৩ রানে অলআউট নিউজিল্যান্ড

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ১২:৪২

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ভারতের বিপক্ষে আগে ব্যাট করে ৪৯ ওভারে ২৪৩ রানে অলআউট হয়েছে নিউজিল্যান্ড। স্বাগতিকদের হয়ে সব্বোর্চ ৯৩ রান করেছে রস টেইলর। 

 

টস জিতে আগে ব্যাট করা সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। বে ওভালে নিয়মিত উইকেট পড়ছে কিউইদের। ফলে কখনই রানের গতি বাড়ানোর চেষ্টা করতে পারেনি নিউজিল্যান্ড। ৫৯ রানে পড়ে গিয়েছিল তাদের তিন উইকেট। আউট হয়েছিলেন মার্টিন গাপ্টিল (১৩), কলিন মুনরো (৭) ও অধিনায়ক কেন উইলিয়ামসন (২৮)। সেখান থেকে চতুর্থ উইকেটে টম লাথামের সঙ্গে রস টেলর ১১৯ রান যোগ করেন। ১৭৮ রানে লাথাম (৬৪ বলে ৫১) ফেরার পর আর কোনো জুটি হয়নি। একমাত্র ব্যতিক্রম ছিলেন রস টেইলর। তিনি শতক হাকানোর সম্ভাবনা জাগিয়ে তুলেও পারেননি। ব্যক্তিগত ৯৩ রানে আউট হন। 

আরো পড়ুন : সংসদে যাবেন ঐক্যফ্রন্টের সুলতান মনসুর ও মোকাব্বির খান

ভারতের পক্ষে মোহম্মদ সামি তিনটি, ভুবনেশ্বর কুমার দুটি, যুযুবেন্দ্র চাহাল  দুটি ও হার্দিক পান্ডে দুটি  উইকেট পেয়েছেন। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ এগিয়ে ভারত। এই ম্যাচ জিতলেই সিরিজ জিতবে টিম ইন্ডিয়া। 

 

ইত্তেফাক/ইউবি