রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা
রাণীনগরে বিয়ের এক মাসের মাথায় তপতি হালদার (১৯) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার স্বজনরা বলছেন, স্বামী-স্ত্রী বনিবনা ও স্বামীকে পছন্দ না হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ব্যাপারে রাণীনগর থানায় শনিবার বিকালে অপমৃত্যুর মামলা হয়েছে। জানা গেছে, উপজেলার কাশিমপুর ইউনিয়নের চক-কুজাইল হালদারপাড়া গ্রামের দেবনাথ হালদারের মেয়ে তপতি হালদারের সঙ্গে এক মাস আগে নাটোরের লালপুর উপজেলার চন্দ্রপুর গ্রামের যুগলচন্দ্র হালদারের ছেলে লিটন হালদারের বিয়ে হয়। রাণীনগর থানার অফিসার ইনচার্জ শাহিন আকন্দ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
