কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে হেরোইনসহ গ্রেফতার তিন ব্যক্তিকে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তারা হলেন, আলমগীর হোসেন, আসাদুজ্জামান সবুজ ও মোস্তাক হোসেন। এর আগে শনিবার রাত ২টার দিকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের সামন থেকে তাদের আটক করা হয়। তাদের তল্লাশি করে ১০ গ্রাম হেরোইন পাওয়া যায়। আটককৃত আলমগীর হোসেন পৌর এলাকার কালে প্রফেসর পাড়ার মৃত ওসমান গণির ছেলে এবং কুড়িগ্রাম জজ কোর্টের আইনজীবী ও সাবেক সহকারী পিপির দায়িত্বও পালন করেছিলেন। আসাদুজ্জামান সবুজ কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ এলাকার মৃত মাহবুব জামান তোতার ছেলে এবং মোস্তাক হোসেন ভুরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার এলাকার মৃত নাজমুল হকের ছেলে। কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার জানান, হেরোইন সেবন করার সময় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। আলমগীর নামের একজন নিজেকে আইনজীবী দাবি করছিলেন তবে কোনো কার্ড দেখাতে পারেননি। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
