পিরোজপুরের কাউখালী চিরাপাড়া নদী থেকে মোঃ বাচ্চু ফরাজি (৩৬) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা। সোমবার (২৮ জানুয়ারি) দুপুরে কাউখালীর ডুমজুড়ি এলাকা সংলগ্ন চিরাপাড়া নদী থেকে ডুবুরিরা তার মরদেহ উদ্ধার করে।
বাচ্চু ফরাজি কাউখালীর চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়নের ডুমজুড়ি গ্রামের মোঃ আনেছ ফরাজির ছেলে।
নিহতের ভাই চুন্নু ফরাজি জানান, ‘বাচ্চু স্থানীয় একটি ইটভাটায় কাজ করতো এবং ভাটার পাশে নিজের কৃষি ক্ষেতে কাজ করতো।’
আরও পড়ুনঃ চৌদ্দগ্রামে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, ব্যর্থ হয়ে ৩জনকে আহত
তিনি আরো জানান, ‘সোমবার সকাল নয়টার দিকে ক্ষেতের জন্য নদী থেকে পানি গিয়ে সে পানিতে পড়ে যায়। সকালে খবর পেয়ে কাউখালী ফায়ার সার্ভিস ও বরিশালের ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় দুই ঘন্টা অভিযান চালিয়ে নদী থেকে মরদেহটি উদ্ধার করে।’
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার বলেন, ‘এ ব্যাপারে কেউ থানায় মামলা করেনি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
ইত্তেফাক/নূহু

