নতুন বই

বহুরূপী দেবশিশু

আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ০০:২৩

স.ম. শামসুল আলম

সময় প্রকাশন

প্রচ্ছদ: ধ্রুব এষ। মূল্য: ২৪০ টাকা

 

একটি আজগুবি শিশুর অদ্ভুত জন্ম এবং জন্মমাত্র দ্রুত বেড়ে ওঠার বিস্ময়কর গল্প। সমাজে বড়রা অনেকসময় অনেক ভুল করেন, এমনকি অনুচিত কাজও করেন যেগুলো শিশুকিশোরদের চোখে ধরা পড়ে। সেই ভুল শুধরে দেওয়া ও অনুচিত কাজের প্রতিবাদ করার সাহস অনেক শিশুরই থাকতে পারে। এই দেবশিশু তেমনই একটি চরিত্র, যে সকালে জন্ম নিয়ে বিকালেই কথা বলছে এবং এক সের চালের ভাত খেতে চাইছে—এভাবেই শুরু। এরপর নানা ঘাত-প্রতিঘাত, সংগ্রাম। এমনকি শিশুর বাবাও একসময় তাকে হত্যার জন্য লোক ভাড়া করেন। আবার সেই বাবাই তাকে বেশি আপন করে নেন। শিশুটির গায়ের রং সময়-বিশেষে বদলায়। কখনো সবুজ, কখনো হলুদ, কখনো বেগুনি, কখনো মিশ্র রং। রেগে গেলে সারা শরীর লাল হয়। এলিয়েন বলেও কেউ কেউ ধারণা করে। সমাজের কোনো অসংগতি দেখলে সে ফুঁসে ওঠে, প্রতিবাদ করে। সাত দিন বয়সে স্কুলে ভর্তি হয়। পরের সপ্তাহে দ্বিতীয় শ্রেণিতে ওঠে। শিক্ষকরা তার বুদ্ধিমত্তা ও জ্ঞানের পরিধি দেখে অবাক হন।