বেগমগঞ্জ উপজেলার মিয়াপুর গ্রামে দুই সন্তানের জননীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ক্ষুদ্ধ এলাকাবাসী স্বামীকে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হওয়ার পর র্যাবের অভিযানে গ্রেপ্তার হয়েছে আরো একজন।
নিহত গৃহবধূর পারিবারিক সূত্রে ও মামলার অভিযোগে জানা যায়, প্রায় এক যুগ আগে পারুল বেগমের সঙ্গে বিয়ে হয় নূর হোসেনের। তাদের দুইটি পুত্র সন্তান রয়েছে। পারুল বেগমগঞ্জ উপজেলার দক্ষিণ অভিরামপুর গ্রামের মোস্তফা মিয়ার কন্যা।
বিভিন্ন সময় নূর হোসেন পারুলের কাছে টাকার জন্য চাপ দিতো। সম্প্রতি পারুল বাপের বাড়ি থেকে টাকা আনতে অস্বীকৃতি জানায়। এতে ক্ষুদ্ধ হয়ে তার স্বামী নূর হোসেন, বোন শিরি বেগম ও বোনের স্বামী রাসেল ভেন্ডার গত ২৩ জানুয়ারি পিটিয়ে হত্যা করে পারুলকে। এ ঘটনায় পারুলের পিতা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
আরও পড়ুনঃ যশোরে যুবলীগ নেতা মেহবুব রহমান ম্যানসেল গুলিবিদ্ধ
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন মোল্লা জানান, ‘পারুল হত্যার ঘটনায় এলাকাবাসী তার স্বামীকে পুলিশে সোপর্দ করেছে। ২৭ জানুয়ারি র্যাব-১১ এর অভিযানে রাসেল ভেন্ডারকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।’
ইত্তেফাক/অনি/নূহু

