বিশ্বরঙ
বর্ণিল রং বিন্যাসে সাজানো ফ্যাশন হাউস বিশ্বরঙের এবারের ফাল্গুন আয়োজনে রয়েছে শাড়ি, থ্রিপিস, ফতুয়া, স্কার্ট-টপস, কটি, পাঞ্জাবি, টি-শার্টে প্রকৃতির সব উজ্জ্বল রঙের ছড়াছড়ি। ফাল্গুনের শাড়িতে বাসন্তী ও হলুদ রঙের আধিক্য বেশি। তবে নতুন পাতার রং সবুজও এসেছে শাড়ির ডিজাইনে। তবে পাশাপাশি লাল-কমলা রঙকেও গুরুত্ব দেওয়া হয়েছে। সালোয়ার-কামিজ, শার্ট, পাঞ্জাবির ক্ষেত্রেও একই অবস্থা। প্রকৃতির বিভিন্ন মোটিফ ব্যাবহার করা হয়েছে।
নিপুণ
এবারের পয়লা ফাল্গুনে নিপুণ ক্রাফটস নিয়ে এসেছে নতুন ডিজাইন। সাধারণত ফাল্গুনের পোশাকে হলুদ ব্যবহূত হয়ে থাকে, কিন্তু এবার হালের ফ্যাশনের ভিন্নতার সঙ্গে সঙ্গে দেখা যাবে রঙের বৈচিত্র্য। তাদের এবারের কালেকশনে রং হিসেবে প্রাধান্য পেয়েছে কমলা, সবুজ, হলুদ, অফ হোয়াইট ইত্যাদি।
অঞ্জন’স
অঞ্জন’সের এবারের বসন্ত আয়োজনে থাকছে ছেলেদের জন্য পাঞ্জাবি, শার্ট, কটি; মেয়েদের জন্য শাড়ি, সালোয়ার-কামিজ, সিঙ্গেল কামিজ। এ ছাড়া শিশু-কিশোরদের জন্যও বিশেষ আয়োজন থাকছে। হলুদ, কমলা, বাসন্তী, জলপাই ও সবুজ রং বেশি প্রাধান্য পেয়েছে এবারের বসন্তের আয়োজনে। ফ্লোরাল ও জ্যামিতিক দু ধরনের মোটিফই ব্যবহার করা হয়েছে। ডিজাইনেও বেশ বৈচিত্র্য থাকছে। সুতি কাপড় প্রাধান্য পেয়েছে এবারের এ বসন্তের আয়োজনে।
রঙ বাংলাদেশ
ফ্যাশন হাউস রঙ বাংলাদেশ পহেলা ফাল্গুন উপলক্ষে সাজিয়েছে তাদের বিশেষ ফাল্গুন সংগ্রহ। হলুদ, বাসন্তী, গোল্ডেন, সবুজ ও নীল রঙে উজ্জ্বল হয়েছে প্রতিটি ফাল্গুনের পোশাক। মূলত ট্র্যাডিশনাল পোশাকই থাকছে এই কালেকশনে। আর রয়েছে ফিউশনের নান্দনিক মিশেলের সম্ভার। পোশাকের নকশাকে ফুটিয়ে তোলা হয়েছে নানা ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহারে। এর মধ্যে রয়েছে স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, এমব্রয়ডারি, হাতের কাজ, গ্লাসওয়ার্ক, কারচুপি ইত্যাদি।
কে ক্র্যাফট
নানা রং এর বার্তা নিয়ে আসে ফাল্গুন। সঙ্গে রাঙিয়ে যায় ভালোবাসার মানুষকেও। পয়লা ফাল্গুন উত্সব এখন বর্তমান প্রজন্মের নানা জল্পনাকল্পনায় ভরা। তাই এই উত্সবকে ঘিরে কে ক্র্যাফটের সকল শোরুম সেজেছে ফাল্গুনের আমেজে। হলুদ, কমলা, সবুজ, লাল, নানা রঙের ফুল, পাতা, পাখি, জ্যামিতিক নানা মোটিফে সাজানো হয়েছে পোশাক। এসব কালেকশন পাওয়া যাচ্ছে কে ক্র্যাফটের সকল আউটলেট ও অনলাইন স্টোর kaykraft.com-এ।
অদ্রির প্রশিক্ষণ
অদ্রি পরিচালিত বাংলা প্রমিত উচ্চারণ, উচ্চারণ জড়তা দূর করা ও তোতলামি কাটানো, সঙ্গে সংবাদপাঠ, উপস্থাপনা, আরজে, আবৃত্তি ও বক্তৃতা বিষয়ে ২ ও ৪ মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ভর্তি চলছে। একই সঙ্গে শুরু হচ্ছে শিশুদের ২৮তম ব্যাচের ক্লাস। ভর্তি চলবে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। যোগাযোগ :১৩, আজিজ সুপার মার্কেট (৩য় তলা), শাহবাগ, ঢাকা। ফোন :০১৭১১-৪০৭৪৯৫।
